মালদা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওড়িশার যৌন পল্লী থেকে যৌনকর্মীকে মালদায় নিয়ে এসে গলা কেটে খুনের চেষ্টা করল মহিলার প্রেমিক

তিন লক্ষ টাকার লোভ দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওড়িশার যৌন পল্লী থেকে যৌনকর্মীকে মালদায় নিয়ে এসে গলা কেটে খুনের চেষ্টা করল মহিলার প্রেমিক। কালিয়াচক থানার বামনগ্রামের ঘটনা। গুরুত্বর জখম ওই মহিলা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।

            জানাজায়, গতকাল গভীর রাতে গ্রামের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল এই মহিলা। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মহিলাটিকে। যৌনকর্মী পদ্মা পট্টনায়ক (৩০) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মালদা মেডিক্যালে। তার বাড়ি ওড়িশায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার বামনগ্রাম এলাকায়। সেনাউল সেখ সহ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তদন্তে পুলিশ।